মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৫

সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৫
ফাইল ফটো

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন।


সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৫৫ জনে।


এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬০ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ১৭১ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ হাজার ৭৪৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৯৮৫ জন।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯০ জনের। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন।


তথ্যসূত্র: রাইজিংবিডি