শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ

পার্বতীপুর প্রতিনিধি ০২ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ০২ জুলাই ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
পার্বতীপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে চেক বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই)  উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রকৌশলী মানিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।