শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন

পার্বতীপুর প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ ওহাব সরকারের দাফন সম্পন্ন

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার সাবেক পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান,বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ ওহাব সরকারের  দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ আসর পার্বতীপুর শহীদ ময়দান (জিন্না মাঠ)-এ তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢলে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জানাজা শুরুর আগে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

নামাজে জানাযা শেষে তাঁর গ্রামের বাড়ী নামাপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার দীর্ঘ ২৫ বছর পার্বতীপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।