শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরে এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে চেক বিতরণ

পার্বতীপুর প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:১২ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ০৪ জুলাই ২০২৬ ১১:১২ অপরাহ্ন
পার্বতীপুরে এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে চেক বিতরণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩৫টি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ৬ মাসের ক্যাপিটেশন গ্রান্ট বাবদ মোট ১ কোটি ১২ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে  উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। অনুষ্ঠানে  বিভিন্ন এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি,সমাজসেবা বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাপিটেশন গ্রান্টের এ অনুদান এতিম শিশুদের শিক্ষা, খাদ্য, আবাসন ও সার্বিক পরিচর্যার ব্যয় নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।