শনিবার, আগস্ট ২২, ২০২৬

হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ৯০১

সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ জুলাই ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ৯০১
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০১ জন।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১০ জুলাই  পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ৮৯৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ১২৮ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৩২৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ২৩৪ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৬৫৭ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯৩ জন। 

তথ্যসূত্র: রাইজিংবিডি