শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ

সোনার দেশ ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ০১:৩১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ০১:৩১ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর দুই স্থানে অবরোধ
সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে তারা এই কর্মসূচি শুরু করে। 

জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় বেলা ১১টা থেকেই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে ১২টার দিকে সবাই একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা স্লোগান দিতে থাকে। 

নিউমার্কেট থানার কর্তব্যরত অফিসার বাংলা ট্রিবিউনকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের অফিসার ফোর্স সবাই ঘটনাস্থলে রয়েছেন।”  

এদিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুর ১২টার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

উত্তরা পূর্ব থানার কর্তব্যরত অফিসার বলেন, “ছাত্রদের বুঝিয়ে রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধে করা হচ্ছে।  আমাদের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন ঘটনাস্থলে।”

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন