ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর চলতি মাসের শেষ দিকে ঢাকা সফরে আসছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আলোচনা করতেই তার এ সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী সার্জিও গোরের ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণসংক্রান্ত কাজ শেষে ২৩ জুলাই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর করবেন তিনি। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন।
এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে মালদ্বীপে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। ২৯ জুলাই বা কাছাকাছি সময়ে তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরসূচি বিবেচনায় সার্জিও গোরের ঢাকা সফরের তারিখ চূড়ান্ত হতে পারে। সে অনুযায়ী, ২৯ বা ৩০ জুলাই তিনি ঢাকা সফর করতে পারেন।
সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: বাংলানিউজ