শনিবার, আগস্ট ২২, ২০২৬

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

সোনার দেশ ডেস্ক ২১ জুলাই ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২১ জুলাই ২০২৬ ১০:৫৪ অপরাহ্ন
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
এমরান খান (ফাইল ছবি)

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে এমরান খান লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ থেকে আজ পদত্যাগ করলাম।’

এর আগে গত ২৩ জুন জামায়াতে ইসলামী সমর্থিত সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন