শনিবার, আগস্ট ২২, ২০২৬

ফুলবাড়ীতে ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের উদ্বোধন

ফুলবাড়ী প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
ফুলবাড়ীতে ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং কিউআর কোডভিত্তিক ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি, ফুলবাড়ী শাখা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে পূবালী ব্যাংক পিএলসি, ফুলবাড়ী শাখা প্রাঙ্গণে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, ফুলবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ক্যাশলেস ফুলবাড়ী’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, বিরামপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন সরকার।

বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ দ্রুত ক্যাশবিহীন লেনদেন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। কিউআর কোডভিত্তিক লেনদেনের মাধ্যমে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে অর্থ পরিশোধ করা সম্ভব। ডিজিটাল আর্থিক সেবার বিস্তারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কিউআর কোড ব্যবহার করে গ্রাহকেরা সহজেই বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের সচেতন ও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের বিভিন্ন এলাকার গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়।