শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে মানবাধিকার বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গত তিন মাসে মবের ১৯৬ টি ঘটনায়, ৮৬ জন নিহত ও আহত ২০৪৬ জন
নাটোর প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ১০:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
নাটোরে মানবাধিকার বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং ডিএইসআরএনএস প্রজেক্ট এর আওতায় কাজের অগ্রগতি পর্যালোচনায় মানবাধিকার বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই)  বিকালে দিঘাপতিয়া এলাকায় বেসরকারি সংস্থা নিডা সোসাইটি ও ডিষ্ট্রিক  হিউম্যান রাইটস ডিফেন্ডার এর আয়োজনে নিডা নিজস্ব প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় প্রভাতী বসাক এর সভাপতিত্ব এবং সংস্থার নির্বাহী পরিচালক জাহারা বিউটি সঞ্চালনায় এতে  বক্তব্য দেন, মানবাধিকার ফাউন্ডেশন এর ডিএইসআরএনএস প্রজেক্ট কো-অরডিনেটর  অ্যাডভোকেট সোফিয়া হাসিন। 

এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,  প্রবীণ শিক্ষাবি সুবীধ কুমার মৈত্র ,  দিঘাপতিয়া এম কে কলেজের  সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,  ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মানবাধিকার সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বর্তমানে  নাটোর,  পাবনা, কুষ্টিয়া ঝিনাইদহ, নওগাঁ,  জয়পুরহাট, সিরাজগঞ্জ, নেত্রকোনা, জামালপুর,সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর  ১২ টি জেলার হিউম্যান রাইট ডিফেন্ডারস নেটওয়ার্ক গঠন করা হয়েছে।   

এই ১২টি জেলায় মানবাধিকার সুরক্ষা বেক্ষন ও অ্যাডভোকেটসির লক্ষ্যে হয়ে যাচ্ছে। 

এ সময় ওই সভা থেকে জানানো হয় বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী রাজনৈতিক সহিংসতা বনপিটুনি নির্যাতন তোর নাম আর লাশ উদ্ধার নারীর প্রতি সহিংসতা উদ্বেগ জনক ভাবে বেড়েছে।  সংস্থার তথ্য মতে ২০২৬  সালে এপ্রিল থেকে জুন পর্যন্ত মাত্র সময়ের মধ্যে মবের  ১৯৬ টি মবের ঘটনায়, ৮৬ জন নিহত এবং ২০৪৬ জন আহত হয়েছেন। একইভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর ধারাবাহিক হামলা হিংসতার ঘটনাও আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে যারা মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনারা সংগঠনের সদর্শন নন এই দেশের ন্যায় বিচার তার অগ্রযোদ্ধা। 

এছাড়া দেশের পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা বাস্তবায়ন,  এবং সাধারণ মানুষের মানবাধিকার সুরক্ষায় গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

সভা শেষে মানবাধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।