শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুলাই ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুলাই ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

বুধবার (২২ জুলাই) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় পদ্মাচরের ঝাউবনের মধ্যে ফাঁদ পেতে থাকেন। আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসছে। তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪২২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।