জেলা পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ ১৬ জন গ্রেফতার
বুধবার (২২জুলাই) শুরু হওয়া বিশেষ অভিযানে রাজশাহী জেলার ৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর যৌথ পরিচালনায় অবৈধ অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, চোরাচালান পণ্য, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার এবং মুলতুবি গ্রেফতারী পরোয়ানা (জিআর, সিআর ও সাজাপ্রাপ্ত পরোয়ানা) নিষ্পত্তিতে দ্বিতীয় দিনে অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন, ১৮ লিটার দেশীয় মদ, ১০০ বোতল ইসকাফ সিরাপ, ৬০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৭ আসামি এবং পরোয়ানা মূলে ৯ জন আসামিসহ সর্বমোট ১৬ জন আসামিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
এই বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।