শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে ছিনতাইকারি গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে ছিনতাইকারি গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. শফিকুল ইসলাম (৩০) নামের এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুঝিয়ে দেওয়া হয়েছে ভূক্তভোগী চালক মো. নিশাতকে তার ছিনতাই হওয়া অটোরিক্সা। এর আগে বুধবার রাতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ছিনতাইকারীকে। জানা গেছে, গত ১৭ জুলাই রাত ১১টার দিকে পাবনা শহরের বাস কাউন্টার এলাকা থেকে উপজেলার পাকশীর রূপপুরে যাওয়ার কথা বলে শফিকুলসহ দুইজন একটি অটোরিক্সা ভাড়া করে। ঈশ্বরদীর দাশুড়িয়ার তেঁতুলতলা এলাকায় এলে যাত্রীবেশী দুই যাত্রী হঠাৎ চালক নিশাতের ওপর হামলা চালায়।

ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় অটোরিক্সা থেকে সড়কে পড়ে যায় চালক নিশাত। পরে আরোহী দুই ব্যক্তি অিটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে এবং তিনি পুলিশকে ঘটনা সম্পর্কে খুলে বলেন। 

ঘটনা জেনে পুলিশ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার ও শফিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চালককে আহত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনার পরপরই ভুক্তভোগী মামলা করেন। ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত শফিকুল নামের একজনকে গ্রেপ্তার কগেতকাল বৃহস্পতিবার সকালে পাবনা কারাগারে পাঠানো হয়েছে। অপর আরেকজন আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।