শনিবার, আগস্ট ২২, ২০২৬

পুঠিয়ায় ৪টি এস্কেভেটর অকেজো

পুঠিয়া প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ১০:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৩ জুলাই ২০২৬ ১০:২৫ অপরাহ্ন
পুঠিয়ায় ৪টি এস্কেভেটর অকেজো

পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে টপসয়েল কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অভিযান অব্যাহত রাখে ভ্রাম্যমাণ দল।

অভিযানকালে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর (ভেকু) যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলে চলমান টপসয়েল কাটা বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস জানায়, সরকারি অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। কৃষিজমির উর্বর মাটি অপসারণ পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানানো হয়, ফসলি জমির টপসয়েল কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।