শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুলাই ২০২৬ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৩ জুলাই ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী মহানগরীর বেলপকুর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২য় আদালতের বিজ্ঞ বিচারক মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে আসামি নওগাঁ জেলার মহাদেবপুর থানার মধুবন গ্রামের মৃত খলিলের ছেলে মো: খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫)-এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি র‌্যাব-৫, রাজশাহী অভিযান পরিচালনা করে আসামিকে ৬০০ গ্রাম হেরোইনসহ  গ্রেপ্তার করে। এ ঘটনায় বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে মামলাটি বেলপুকুর থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন।