নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটনের রাজপাড়া থানা এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার দাশপুকুর ইদগাহ মাঠের দক্ষিণ পাশে রেল লাইনের ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার নবাবগঞ্জ ঘোষপাড়া গ্রামের মৃত আ. মোতালেবের ছেলে মো. খোরশেদ আলম ওরফে সুজন (৪৬); একই থানার বাজে সিলিন্দা গ্রামের মো. শাহ মুদ্দীনের ছেলে মো: আসারুল শেখ (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ও থানার মোহাম্মদপুর মোড়লপাড়া গ্রামের মো: আব্দুল বারির ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার তন্নী প্যালেস (সিটি কলেজের সামনে) বসবাসরত মো: আল রাফি (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।