মহিলা পরিষদের কর্মী সভা
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪ টায় কুমার পাড়া কমিটিতে এক কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়। সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, নারী নির্যাতন প্রতিরোধে বাস্তব কাজের ধারা সম্পর্কে আলোচনা করেন, জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
নারী আন্দোলন ও নারী নির্যাতনের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন জেলার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন নুরুন্নাহার পারভীন,আসমা প্রমূখ।
সভাশেষে সভাপতি বলেন, নারী-পুরুষ উভয়কেই সহিংসতা ও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর সহিংসতা প্রতিরোধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে। পারিবারিক পরিসরে নারীর প্রতি সম্মান প্রদানের শিক্ষা দিতে হবে। তরুণ সমাজকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের ভূমিকা রাখতে হবে। নারীবান্ধব আইন সম্পর্কে জানানো এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন নারীর মানবাধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে নারী পুরুষের সমতাপূর্ণ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ।