শিবগঞ্জে মহান শহীদ ও আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ
কিশোর-কিশোরী ক্লাব মনাকষা শাখার আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো মানুষের পাশে’ এর সহযোগিতায় শিবগঞ্জের মনাকষাতে মহান শহীদ দিবস ও আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সরকার কর্তৃক ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার (২৪জুলাই) বিকাল চারটায় শিবগঞ্জ উপজেলার ৬১ নং মনাকষা সরকারী প্রাথমিকবিদ্যালয়ের শ্রেণি কক্ষে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও ‘এসো মানুষের পাশে’-এর আহ্বায়ক মো: জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: সেলিমা খাতুন, কিশোর-কিশোরী ক্লাব স্থাপণ প্রকল্পের সুপার ভাইজার মো; নওরোজ হুদা সজিব, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সোনার পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হানুল আমীন ও মোসা: শামসুন্নাহার।
প্রধান অতিথির বক্তব্যে কার্তিক প্রামানিক বলেন গাছ লাগানোর মাধ্যমে প্রতিটা মানুষ একাধিক উপকার পেয়ে থাকে। তারমধ্যে ঔষুধি গাছ সবচেয়ে বেশী উপকারী। তাই তিনি প্রতি শিক্ষার্থীকে নিজ নিজ বাড়ির উঠানে একটি করে ওষুধি গাছ লাগানোর পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সোনার দেশ পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি মোহা: সফিকুল ইসলাম বলেন, আমাদের সমাজ থেকে বাল্যবিয়ে রোধ ও মাদক মুক্ত করতে কিশোর-কিশোরী ক্লাবের ভ’মিকা গুরুত্বপূর্ণ। তারা এখান থেকে বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরে নিজেকে বাল্যবিয়ে ও মাদক থেকে মুক্ত থাকতে পারছে ও সমাজকে সচেতন হতে সাহায্য করছে।
আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, অংক দৌড়, চেয়ার খেলা সহ বিভিন্ন খেলায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর শিক্ষার্থীরা কবিতা আবৃতি করে। সব শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিক কৃষ্ণচুড়া ও বকুল ফুলের চারা রোপণ করেন।
উল্লেখ্য, মনাকষা ইউনিয়নের ঐতিহাসিন নীল কুঠির ঘাটে, পারচৌকা-সিংনগর মোড়ে, হুমায়ূন রেজা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ও খড়িয়াল চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে কৃষ্ণচুড়া ও বকুল ফুলের চারা রোপণ করা হয়।