শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবির ইন্টারনেট সংযোগ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প অনুমোদিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুলাই ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুলাই ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
রাবির ইন্টারনেট সংযোগ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প অনুমোদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইন্টারনেট সংযোগ উন্নয়ন সম্পর্কে প্রকাশিত তথ্যের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, রাবিতে ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় সুদুরপ্রসারী উন্নতির লক্ষ্যে কর্তৃপক্ষের গৃহীত ÔStrengthening Internet Connectivity in the University of RajshahiÕ শীর্ষক ১৩ কোটি ২০ লক্ষ ৯২ হাজার টাকার প্রকল্পটি প্রস্তাবিত আকারে (প্রস্তাবে কোনো পরিবর্তন ছাড়াই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক অনুমোদিত হয়েছে বলে জানা গেছে। এটি বিমক-এর মাধ্যমে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় একটি উপ-প্রকল্প হিসেবে বাস্তবায়নাধীন আছে। 

প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসন ভবন, আবাসিক হল ও ডরমিটরি এবং আবাসিক এলাকাসমূহে দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তি নিশ্চিত হবে। ফলে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে দেশ-বিদেশে দ্রুত যোগাযোগ ও তথ্য-উপাত্ত আদান-প্রদান নিশ্চিত হবে। দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে বর্তমান সরকারের প্রত্যয়ের সাথে রাবিতে ইন্টারনেট সংযোগ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প অনুমোদন সংগতিপূর্ণ বলে কর্তৃপক্ষ মনে করে। 

রাবি কর্তৃপক্ষ দ্রুতগতির ইন্টারনেট সেবাসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই বিষয়টি কোনো সংগঠন বা ব্যক্তির নয়। ইদানিং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিভিন্ন সংগঠনের নিজস্ব কৃতিত্বের দাবি করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা অনভিপ্রেত।