১৪নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শুক্রবার (২৪ জুলাই) তেরখাদিয়া পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এ জুম্মার নামাজ আদায় করেন এবং মসজিদ সহ ১৪নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রকৌশলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।