শনিবার, আগস্ট ২২, ২০২৬

হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ইদগাহ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুলাই ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৪ জুলাই ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ইদগাহ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ইদগাহ পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১২টায় হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ইদগাহ পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় এলাকাবাসী প্রশাসককে ইদগাহ মাঠের উন্নয়ন, জানাযা শেড নির্মাণ, আলোকায়ন ব্যবস্থার উন্নয়ণসহ বিভিন্ন বিষয় তুলে ধরলে তিনি এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এতে স্থানীয় এলাকাবাসী রাসিক প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইদগাহ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নয়ন সহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।