শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হোক, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

সোনার দেশ ডেস্ক ২৯ জুলাই ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ জুলাই ২০২৬ ০৯:৩৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হোক, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার
সাংবাদিকদের ব্রিফিং করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দায়িত্ব গ্রহণের একমাস পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে তিনি কথা বলেন।   


দীনেশ ত্রিবেদী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হোক, ওয়ার্কিং গ্রুপ তাদের কাগজপত্র নিয়ে বসুক, সবকিছু ইতিবাচক হবে।” আরও বলেন, “এমন কোনও সমস্যা নেই যে যেটা সমাধান করা সম্ভব না, যাতে দুই দেশের পারস্পারিক সুবিধা হয়।”  


বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। 


এই বৈঠকে ইতিবাচক অনেক কিছু নিয়েই আলাপ হয়েছে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “দিন শেষে বিষয়টি দুই দেশের মানুষের। দুই দেশের গণতন্ত্রের জন্য যা কিছু প্রয়োজন সেই স্বার্থ দেখা হবে।”  


গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে, আশা করি তাদের মেলামেশা হবে। এমন কোনও সমস্যা নেই, যা সমাধান করা যাবে না। দুই দেশের মানুষের স্বার্থে যা যা প্রয়োজন তা করা হবে।”  


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন