শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও সৌন্দর্য বৃদ্ধি করতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন-এর নির্দেশনায় নগরজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরীর অক্ট্রয় মোড় (রুয়েট প্রাচীর) থেকে ফ্লাইওভার পর্যন্ত এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে ফুটপাতের ওপর জন্মানো আগাছা অপসারণ, সড়কে পড়ে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনের মুখে জমে থাকা মাটি ও আবর্জনা অপসারণ করা হয়। এর ফলে সড়ক ও ফুটপাতের পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।


নগরীর পরিচ্ছন্নতা, সৌন্দর্য ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।


অভিযানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা (মশক) এবং পরিচ্ছন্নতা সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।