আত্রাইয়ে নিহত ১১ পরিবার পেলো আর্থিক সহায়তা
নওগাঁর আত্রাইয়ে সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত ১১ পরিবার পেলো জেলা প্রশাসনের আর্থিক সহায়তা।
মঙ্গলবার (১১ আগস্ট) নিহতদের হাতে টাকাগুলো তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, জেলা প্রশাসন কর্তৃক উপজেলায় নিহত ১১ পরিবারের মাঝে বিশ হাজার টাকা করে দুই লাখ বিশ হাজার টাকা দেওয়া হলো। সেইসাথে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের নির্ধারিত পরিবার প্রতি তিন লাখ টাকা আর্থিক সহায়তার বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, খবর পাওয়া মাত্র নিহত পরিবারের বাড়ীতে গিয়ে শোক প্রকাশ করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা সার্বক্ষনিক শোকাহত পরিবারের পাশে আছি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা য়ায়, উপজেলায় নিহত ১১ জনের মধ্যে বিশা ইউনিয়নের ৪ জন। তারা হলেন, মাধবপুর গ্রামের মজনু আলীর ছেলে মজিদুল সরদার সজিব, সাধনগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা সুমন, একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান। সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ফরিদ। কালিকাপুর ইউনিয়নের ৪ জন। তারা হলেন গন্ডগোহালী গ্রামের সাইদুর প্রামানিকের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে কলিমউদ্দিন, গুফফার প্রামানিকের ছেলে মোহন আলী ও সুমন। পাঁচুপুর ইউনিয়নের ২ জন। তারা হলেন মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাছ প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে জলিল সরদার।
উক্ত আর্থিক সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।