শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইল ও মোটরসাইকেল সহ আটক ৩

শিবগঞ্জ প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১১ আগস্ট ২০২৬ ১১:০৫ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইল ও মোটরসাইকেল সহ আটক ৩

শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ টাকা।


বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে  জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। সীমান্ত পিলার ১৮৫ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে  দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ তিনজনকে আটক করে।


আটককৃত ব্যক্তিরা হলো শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মোঃ সহিমুদ্দিনের ছেলে মোঃ সান্নাউল্লাহ(২৮),মোঃ আবু সায়েদের ছেলেমোঃ হারুন-অর-রশিদ (১৯)ও মৃত আশরাফুল ইসলামের ছেলে মোঃ ইয়াসমিন  আলি(১৯) ১. মোঃ সানাউল্লাহ (২৮), পিতা- মোঃ সহিমুদ্দিন ২. মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে এবং আটককৃত ব্যক্তিদেরকে মামলাশ গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।