শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার খরবনা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে কাটাখালী থানার দেওয়ান পাড়া পেট্রোল পাম্প (গ্রামীন চক্ষু হাসপাতালের পার্শ্ব) গ্রামের মৃত আজম আলী শেখের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার সাহেব বাজার মাস্টার পাড়া এলাকায় বসবাসরত মো: রজব শেখ রাহুল (২৪) এবং বোয়ালিয়া থানার খরবনা নদীর ধার গ্রামের মৃত মকবুলের ছেলে মো: কালু (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় রাহুলের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১ গ্রাম গাঁজা, ০.১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেই সাথে কালুর হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।