শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ডেকোরেটর মালিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ আগস্ট ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
নগরীতে ডেকোরেটর মালিকদের মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ডেকোরেটর মালিক, সাউন্ড ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহকারিদের দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা সবাই’-এর আয়োজনে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও সহকারিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। 


মঙ্গলবার (১১ আগস্ট) রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় উৎসবমুখর পরিবেশে এই মিলনমেলা হয়।  অনুষ্ঠানে বক্তব্য দেন ডেকোরেটর মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, কাবুল মিস্ত্রি ও আবু সাইদ মিস্ত্রি।


মিলনমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম আপেল, আবুল বাসার পিন্টু, সুমন আলী, সুজন আলী, লাল মিয়া, আইয়ুব আলী ও রাজু আহম্মেদ । এ ছাড়া এক্সপার্ট ইভেন্টের প্রতিনিধি মোসাদ্দেক ও বাবলীনসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও সহকর্মীবৃন্দ এতে অংশ নেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।