শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবিতে স্মারকলিপি প্রদান

নাটোরে সরকারি খাস জমিতে শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান। বুুধবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে  নাটোর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন লিজ বাতিল ও শিশুপার্ক বাস্তবায়ন কমিটির আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য সচিব আবু ওবাইদুল কবির লিয়ন,সনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাজাহান,যুগ্ম আহবায়ক মোঃ ফারুকুল হক শামিম,আলী নেওয়াজ বিন্টু সহ কমিটির সদস্য বৃৃন্দ উপস্থিত ছিলেন 


এসময় তারা বলেন, পুরাতন জিন্নাহ্ স্কুল মোড় সংলগ্ন তৎকালীন প্রকাশিত পত্রিকা দৈনিক প্রকাশ এর কার্যালয় ও এর পাশবর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা হলে এই এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণ করতে সক্ষম হবে। 


তারা আরো  বলেন, এই খাস জমিটি বিগত ফ্যাসিস্ট সরকার একজন সাংবাদিককে অবৈধভাবে লীজ প্রদান করে। একজন ব্যক্তির নামে লীজ বাতিল করে এলাকার সাধারণ মানুষের স্বর্থের কথা বিবেচনা করে অবিলম্বে উক্ত স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপন করার দাবি জানান। এজন্য আজ তারা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করলেন তারা প্রশাসকের উপর আস্থা রেখে যেন দূত ব্যবস্থা গ্রহন করা হয়।