মহিলা পরিষদের কুমারপাড়া কমিটির সম্মেলন
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বুধবার (১২ আগস্ট)বিকাল ৩ টায় কুমার পাড়া কমিটিতে সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।
সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, সম্পর্কে আলোচনা করেন, জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
তিনি পুরানো কমিটির বিলুপ্তি ঘোষনা করে সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক খায়রুন, সাংগঠনিক সম্পাদক নার্গিস, অর্থ সম্পাদক তাসলিমা সহ ২২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের শপথ বাক্য পাঠ করান জেলার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন, কার্যকরী কমিটির সদস্য শাহনাজ পারভীন সাগরি,নুরুন্নাহার পারভীন, প্রমূখ।
সভাশেষে সভাপতি বলেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীর সহিংসতা প্রতিরোধ করতে অভিভাবকদের সচেতন হতে হবে। পারিবারিক পরিসরে নারীর প্রতি সম্মান প্রদানের শিক্ষা দিতে হবে। তরুণ সমাজকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারের ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন নারীর মানবাধিকার বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে নারী পুরুষের সমতাপূর্ণ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ। মহিলা পরিষদের উদ্দেশ্য সফল করতে আমরা সকলেই একত্রে কাজ করতে হবে।