গাড়িচাপায় নিহত চালক হাফিজুলের দাফন সম্পন্ন
নিজের গাড়িচাপায় নিহত চালক হাফিজুল ইসলাম (৩৫)এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।
নিহত হাফিজুল বাঘা উপজেলার আড়ানী পৌরসভার হামিদকুড়া গ্রামের কালাম মন্ডলের ছেলে। হাফিজুল উইন্টার ড্রেস কোম্পানির গাড়িচালক ছিলেন।
জানা গেছে, হাফিজুল বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আশুলিয়া সড়ক হয়ে কার্গোট্রাকে মাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। মাঝে কার্গোট্রাকটির সমস্যা দেখা দেয়। ধউর চৌরাস্তার একটি গ্যারেজের সামনে গাড়ি থামিয়ে মেকানিককে দেখাচ্ছিলেন। এ সময় গাড়ি হঠাৎ স্ট্রাট হয়ে তার বুকের উপর উঠে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তুরাগ এলাকার একটি বেসরকারি হাসাপাতালে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে টংগি হাসাপাতালে নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাফিজুল ইসলামের চাচা চান্দু মন্ডল। #