রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট করবে ব্যান্ড ভ্যারিয়েন্ট

নিজস্ব প্রতিবেদক ১৩ আগস্ট ২০২৬ ০২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ আগস্ট ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট করবে ব্যান্ড ভ্যারিয়েন্ট

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, গিটারিস্ট ও আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ড ভ্যারিয়েন্ট। এই কনসার্টে ভ্যারিয়েন্ট একাই পারফর্ম করবে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর সাগরপাড়া এলাকায় একটি বহুতল ভবনে মিট দ্যা প্রেসে এই তথ্য জানানো হয়েছে। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘এবি ফরএভার-২০২৬, ট্রিবিউট কনসার্ট’।    


প্রেস মিটে বক্তব্য রাখেন ভ্যারিয়েন্ট ব্যান্ডের গিটারিস্ট খান নিয়াজ রহমান। তিনি বলেন, আগামী ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন। এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা এই ক্ষণজন্মা শিল্পী তার অনন্য গিটারবাদন ও সৃষ্টিশীল সংগীতের মাধ্যমে দেশের কোটি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।


তিনি আরও বলেন, আইয়ুব বাচ্চু শুধু একজন সংগীতশিল্পী নন, তিনি একটি প্রজন্মের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার অমর গানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা এই ট্রিবিউট কনসার্টের আয়োজন করেছি।


প্রেস দ্যা মিটে জানানো হয়, শুক্রবার (১৪ এপ্রিল) নগরীর শ্রীরামপুর টিবাঁধ সংলগ্ন পিঁপড়া পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। গেট খোলা হবে বিকেল ৫টায়। তবে এই কনসার্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যান্ডটির গিটারিস্ট শিশির, ভোকাল শাওন, ড্রামার রানা, বেইজিস্ট কমল, কিবোর্ডিস্ট সুমন  ও  ব্যান্ড ম্যানেজার রুশে।