শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রয়াত শিল্পী জহির উদ্দিন খাঁয়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১৩ আগস্ট ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ আগস্ট ২০২৬ ১১:০১ অপরাহ্ন
প্রয়াত শিল্পী জহির উদ্দিন খাঁয়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

এস্রাজ তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁয়ের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৩ জুলাই) তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। জহির উদ্দিন খাঁয়ের জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার।


 রাজশাহী নগরীর ষষ্টিতলা নিবাসী ব্যবসায়ী জিহাদ খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি, দৈনিক সানশাইন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খানের পিতা তিনি। 


২০১২ সালের ১৩ আগস্ট এস্রাজ তারসানাই শিল্পী প্রয়াত জহির উদ্দিন খাঁ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। জহির উদ্দিন খাঁ এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এস্রাজ ও তারসানাই শিল্পী এবং প্রখ্যাত উস্তাদ মোজাম্মেল হোসেনের অন্যতম শিষ্য প্রয়াত জহির উদ্দিন খাঁ এর দোয়া পারিবারিক ভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি, দৈনিক সানশাইন পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খান বলেন, আমার পিতার জন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি। সকলে দোয়া করবেন।