শনিবার, আগস্ট ২২, ২০২৬

আত্রাইয়ে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ

আত্রাই প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
আত্রাইয়ে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ

নওগাঁর আত্রাইয়ে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার মসজিদ ও ধর্মীয় প্রতিনিধির হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হলো। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, ইসলামিক ফাউন্ডেশনের  ফিল্ড সুপারভাইজার আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।