রবিবার, আগস্ট ২৩, ২০২৬

চারঘাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চারঘাট প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন
চারঘাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলার ভায়ালক্ষ্মীপুর বুধিরহাট কলেজ কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ভায়ালক্ষীপুর বুধিরহাট কলেজের জীব বিজ্ঞানের  প্রদর্শক নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় বুধিরহাট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বুধিরহাট কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ তাওয়াবুর রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কলেজের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন, বুধিরহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নাসিম উদ্দিন, ৮ নম্বর ইউপি সদস্য ও সাবেক ছাত্র সাহাকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ফজলুর রহমান,সাধারন সম্পাদক লুৎফর রহমান, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদল এর সভাপতি মোঃ মেহেদী হাসান, শিক্ষক -কর্মচারী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


কলেজের সভাপতি মোজাম্মেল হক বলেন, শিক্ষার মান উন্নয়ন করার জন্য এবং আবারো শিক্ষার্থীরা  শিক্ষার টেবিলের ফিরে আসুক এবং এই কলেজের মান উন্নয়ন ও লেখা পড়ায়  আরো উন্নয়নের গতি সহ বিভিন্ন সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে। শিক্ষকরা ঠিক সময়ে অফিসে অবস্থান করে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।


সমাবেশ শেষে কলেজের সভাপতি মোজাম্মেল  নিয়মিত শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রী উপস্থিত থাকায় তাদের বিশেষ পুরস্কার উপহার তুলে দেন।