রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা হেলাল উদ্দিনের মৃত্যু জানাজা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা হেলাল উদ্দিনের মৃত্যু জানাজা অনুষ্ঠিত

বগুড়া সদরের গোকুল ইউনিয়ন বিএনপির সদস্য নিহত হেলাল উদ্দিন (৫৫) এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে  সবুজ নার্সারীর সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায়।


নিহত হেলাল উদ্দিন বগুড়া সদরের গোকুল বেহুলা বাসর ঘর (মেড়পাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে সিহাব উদ্দীন।


জানাজার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সদস্য ও গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান এবং পরিবারের পক্ষে মরহুমের ছেলে সিহাব উদ্দীন।


জানাজার নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আলহাজ্ব আব্দুল বাছেত, প্রচার সম্পাদক আলআমিন পেস্তা, গোকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মিলন, বিএনপি নেতা ও ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, শাহজাহান আলী, সাজ্জাদুল বারী রতন, বন্দে আলী রতন, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, ওবায়দুর রহমান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সোহেল, গোকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুবদল নেতা ফারুক হোসেন, তাইজুল ইসলাম, বিএনপি নেতা আতাউর রহমান, এমএ জিহাদ, সাইফুল ইসলাম টিটু, রাজু আহম্মেদ মুকুল, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক দুলাল, মেহেদী হাসান জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মুসল্লিরা।