রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাঘায় দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শফি

বাঘা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৩ আগস্ট ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
বাঘায় দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শফি

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, বাঘা বাজার থেকে ভ্যানে নিজ বাড়ি পৌরসভার গাওপাড়া গ্রামে যাচ্ছিল। বাড়ির সামনে চলন্ত ভ্যান থেকে ঁিছটকে পড়ে গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়। 


দুর্ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।


বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বাঘা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাজুবাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়রা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।