নগরীতে তিন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম পৃথক অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ( ১৪ আগস্ট) ভোর আনুমানিক সোয়া ৪ টার দিকে আরএমপি’র বিশেষ টিম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মো. রাজা হোসেন (৪৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোপালপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. ইয়ার লতিফ চঞ্চল (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সোয়া ১২ টার দিকে আরএমপি’র বিশেষ টিম রাজপাড়া থানার দাশপুকুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত নুর আলম জনির ছেলে মো. জিতু (২১)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর অধীনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।