বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাটোরে মাদকদ্রব্য সেবনের অপরাধে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
নাটোরে মাদকদ্রব্য সেবনের অপরাধে কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গায় মাদকদ্রব্য সেবনের অপরাধে আলতাব হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন এই আদালত পরিচালনা করেন।


দণ্ডপ্রাপ্ত আলতাব হোসেন নলডাঙ্গা থানার মমিনপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নলডাঙ্গা থানার এসআই মালেক-এর নেতৃত্বে আলতাব হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আসামি তাঁর অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়।