বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:১১ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক ৮:৩৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা থেকে ১৫৯৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।



এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।