নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে নাটোরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান খান হেলাল, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হক,সাধারন সমরপাদক রুপালী বেগম, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভিন মায়া সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন
বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। শহর থেকে গ্রাম—সব পর্যায়ে নারীদের আরও ঐক্যবদ্ধ ও সচেতন হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।