নগরীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মো: সাইদুর রহমানের ছেলে মো: আয়নাল শেখ (৩৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আয়নালের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মোট ৫টি মাদক মামলা রয়েছে।
আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।