বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় রাজনৈতিক নেতা, পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টুর ৩১তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)।


১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর ঢাকায় দাপ্তরিক কাজ শেষে সড়কপথে চাঁপাইনবাবগঞ্জে ফেরার সময় পাবনা জেলার টেবুনিয়া এলাকায় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা যান তিনি।


আব্দুল মান্নান সেন্টু ১৯৫১ সালের ৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনেই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। এর আগে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তিনি সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ করেন।


বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আব্দুল মান্নান সেন্টু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন। ১৯৮৯ সালে বিএনপিকে যোগদান করে  তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। রাজনীতির পাশাপাশি ক্রীড়া ব্যাক্তিত্ব হিসেবেও তাঁর সুনাম ছিল।


মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেন্টু স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ৭টায় জেলা শহরের নিমতলা ঈদগাহ ময়দানে কোরআনখানি, সকাল ৯টায় বটতলাহাট এলাকার গোরস্থানে কবর জিয়ারত এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।