বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বড়াইগ্রামে ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট

বড়াইগ্রাম প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম প্রতিনিধি ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
বড়াইগ্রামে ৩৭ নিষিদ্ধ জাল পুড়িয়ে বিনষ্ট

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চিনিডাঙ্গা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জন সমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা।


গোপন সুত্রে খবর পেয়ে বুধবার (৯ সেপ্টেম্বর) সেখানে অভিযান পরিচালনা করে জব্দকৃত মৎস্য নিধনের নিষিদ্ধ জালগুলো মোবাইল কোর্টে পুড়িয়ে ফেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বড়াইগ্রামের সহকারী কমিশনার ( ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী ও সহকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন।