কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুরে বাংলাদেশ স্যাপারল্যাড স্কুলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক পারভীন খাতুন।
অনুষ্ঠানের শুরুতে ৩৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে সাফল্য অর্জনকারী কৃতিশিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।