বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পাহাড়পুর বৌদ্ধবিহার ঘিরে আর্থ সামাজিক উন্নয়নে নানামুখি কর্মসূচী

বদলগাছী প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বদলগাছী প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৬ অপরাহ্ন
পাহাড়পুর বৌদ্ধবিহার ঘিরে আর্থ সামাজিক উন্নয়নে নানামুখি কর্মসূচী

দেশের উত্তর জনপদের খ্যাতিমান প্রাচীনসভ্যতার ঐতিহাসিক নিদর্শন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর ঘিরে এলাকার আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বিভিন্ন কর্মসূচী গ্রহণ করায় আনন্দিত এলাকাবাসী। সম্প্রতি এক অনুষ্ঠানে এমপি ফজরে হুদা বাবুল এই কর্মসূচী বাস্তবায়নের ঘোষণা দেন। ইতোমধ্যে প্রকল্পগুলো ব্যস্তবায়নে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসী আনন্দিত হয়েছেন।


চিঠিতে বলা আছে  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পাহাড়পুর পর্যটন শিল্পের উপযোগী” ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি” ট্রেড চালু এবং বিশেষ কারিগরি প্রশিক্ষণ কোর্স গ্রহণ। পহাড়পুর পর্যটন এলাকাকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজের জন্য ”ট্যুরিজম  অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” প্রফেশনাল ট্যুর গাইড প্রশিক্ষণ কোর্স/ শাখা চালু।ঐতিহাসিক পাহাড়পুর সোমপুর মহাবিহারকে কেন্দ্র করে” বদলগাছী সমন্বিত পর্যটন অঞ্চল ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ে চিঠি প্রেরণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।


পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেন, প্রকল্পগুলি বাস্তবায়ন হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক ভাবে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রা মানের  সামগ্রিক উন্নতি ঘটবে। ্এ ছাড়া গোয়াল ভিটা মোড় থেকে পাহাড়পুর  অত্যাধনিক  সংযোগ সড়ক নির্মান কাজ চলমান রয়েছে। ইতোমধ্যেই কাজের রূপরেখা দৃশ্যমান হয়ে উঠেছে। গত বছরের ১১ ডিসেম্বর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পাহাড়পুর গোয়ার ভিটা মোড় থেকে বিহার পর্যন্ত সড়ক বাঁধা হয়েছে। খোয়া বালু দিয়ে সড়ক ডলা হয়েছে। সড়কের দুপার্শ্বে দৃষ্টিননদন লেক নির্মাণের কাজ চলছে।


একই সাথে চলছে আধুনিক ডিজাইনে গেট নির্মাণের কাজ। সড়ক ও জনপদ বিভাগের  নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ জানান, বিহার হইতে গোয়াল ভিটা মোড় পর্যন্ত ৫৫০ মিটার দৈর্ঘ ও ৩৫ ফুট প্রস্ত অত্যাধুনিক সড়ক নির্মাণ কাজ চলছে। একই সাথে  লেক নির্মাণ কাজ। গোয়াল ভিটা মোড়ে হবে গোলচত্বর, পাহাড়পুরের আদলে সড়কের দুপাশে নির্মাণ হবে দৃষ্টিনন্দন ফুটপাত, দুপাশে সোলার লাইটিং ব্যবস্থা, মক্তমঞ্চ, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিং, পাবলিক বিশ্রামাগার নির্মাণ হবে। সব কাজ চলমান রয়েছ। নির্মাণ কাজ শেষ হলে পাহাড়পুর ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটক ও  দর্শনার্থীরা আকৃষ্ট হবেন এবং আর কোন ভোগান্তি থাকবে না।


পাহাড়পুর বৌদ্ধবিহার কাষ্টোডিয়ান ফজলুল করিম আর্জু জানান কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। এটা যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, দর্শনার্থীরাও সেই মানের সেবা পাবে। এছাড়া এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।