বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার জন্য শুধু কর্মীনির্ভও না থেকে নিজের স্থান নিজেই পরিষ্কার করুন :বিভাগীয় কমিশনার

তথ্যবিবরণী ১২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ১২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার জন্য শুধু কর্মীনির্ভও না থেকে নিজের স্থান নিজেই পরিষ্কার করুন :বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পুরো বিষয়টি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিচ্ছন্নতার কাজে কেবল কর্মীদেও ওপর নির্ভরশীল না থেকে নিজ নিজ স্থান নিজেকেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে।


তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানি টরাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে এ কথা বলেন।


বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিনমাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে সরকারি অফিস সমূহের আঙিনা পরিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ডেঙ্গুর হটস্পট এবং পৌরসভা ও সিটিকর্পোরেশনের ড্রেন সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।


তিনি বলেন, অভিযানটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারদেও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বাসাবাড়ির ছাদ ও টবে জমে থাকা পানি অপসারণসহ অফিস ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমকে সার্বজনীন রূপ দিতে গার্লস গাইড, স্কাউট এব ং‘বিডিক্লিন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।


সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট এবং গণমাধ্যমকর্মীরা।


অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের আঙিনা পরিষ্কারের মাধ্যমে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।


এর আগে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।