মুনসুর রহমান কাউন্সিলর কাপ নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
রাজশাহী মহানগরীতে ‘মুনসুর রহমান কাউন্সিলর কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে গোলজারবাগ পদ্মা যুব সংঘের আয়োজনে গোলজারবাগ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল সারোয়ার একাদশ ২-০ গোলে সাদিও বিরিয়ানি হাউসকে পরাজিত করে। ।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এ ধরণের টুর্ণামেন্টের মধ্যে দিয়ে আগামীতে আরও ক্রীড়াবিদ গড়ে উঠবে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন। সে লক্ষ্যে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল নির্মাণ করা হবে। তিনি বলেন, এই এলাকার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গোলজারবাগ লেকে অত্যাধুনিক ফোয়ারা স্থাপন করা হবে। এ অঞ্চল আগামীতে একটি আকর্ষণীয় এলাকায় পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ফরহাদ হোসেন। আরও বক্তব্য রাখেন সম্মানিত অতিথি হিসেবে প্রশাসক মহোদয়ের সহধর্মিণী নাজিয়া রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, টুর্ণামেন্ট কমিটির সদস্য সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে ১নং বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসাদুল হক টিপু, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, মহানগর মহিলা দল নেত্রী মনোয়ারা, টুর্ণামেন্ট কমিটির সদস্য মাসুম, সম্রাট সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সিরাজি ফেরদৌস ইমন, রাশেদ পারভেজ।
পরে টুর্নামেন্টে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, প্রাইজ মানি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।