বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

শিবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবি জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ৫৩ বিজিবির অধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে।


জব্দ করা ৪৪ বোতল ভারতীয় মদের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা এবং ২৮ বোতল ফেনসিডিলের মূল্য ১১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দ মাদকের আনুমানিক মূল্য ৭৭ হাজার ২০০ টাকা। পরে মাদকগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।


বিজিবি আরও জানায়, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেনসিডিল ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।


৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে।