শিবগঞ্জে অপহরণ মামলার আসামী গ্রেফতার, ভিকটিমকে উদ্ধার
চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মামলা নং-২১, তারিখ-১৭/১১/২০২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ১নং এজাহার নামীয় আসামি তন্ময় তানভীর নয়ন(৩০) বাদীর কন্যা স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় আজেবাজে কথা ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো। বাদী বিষয়টি আসামীর অভিভাকদের একাধিকবার অবহিত করিলেও তার এসব বিষয় কর্ণপাত করতো না। এর জেরে গত ২৫ আগস্ট বিকাল ০৩.৩০ ঘটিকায় সময় বাদীর কন্যা ভিকটিম নিজ বাড়ি হতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রানীহাট বাজারে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে বিবাদীদের সহায়তায় ভিকটিমের গলায় ধারালো অস্ত্র ধরে আসামী তন্ময় তানভীর নয়ন মৃত্যূ ভয় দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে মর্মে বাদী লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আদালতে ৫ জনকে এজাহার নামীয় আসামী উল্লেখ করে এজাহার দায়ের করলে
আদালতের নির্দেশে শিবগঞ্জ থানার মামলা নং-২১, তারিখ-১৭/১১/২০২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ রুজু হয়।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ১৩ সেপ্টেম্বর ৯.২০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজশাহী মহানগরীর চন্দিমা থানার মহানন্দা আবাসিক এলাকা আইকন টাওয়ার এর নিচতলায় অভিযান পরিচালনা করে মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধার ও এজাহারনামীয় ১নং আসামী তন্ময় তানভীর নয়ন(৩০),পিতা-আবুল কালাম আজাদ, সাং- ঝালমাছমারী, থানা-শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।