বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাঘায় গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

বাঘা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
বাঘায় গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

রাজশাহীর বাঘায় রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে রিতা নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রিতা খাতুন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর পচিমপাড়া গ্রামের রতন আলীর স্ত্রী।


বাঘা থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে রিতা খাতুন ঘরের দরজা না খুললে বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। কিছুক্ষণ ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর প্রবেশ করে।


এরপর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নিচে নামিয়ে স্থানীয় ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক বলেন, বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর পচিমপাড়া গ্রামে রিতা খাতুন নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।